রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৫

লন্ডনে সিলেটের প্রবাসী তরুণদের আনন্দ ভ্রমন

লন্ডনে সিলেটের প্রবাসী তরুণদের আনন্দ ভ্রমন

সিলেট সিটি কর্পোরেশনের নূরানী আবাসিক এলাকার লন্ডন প্রবাসী তরুণদের উদ্যোগে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ জুন (রবিবার) আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন প্রবাসী মখলিস খান, মুর্শেদ খান, সুমন, পনির, পাপলু, লিটু, রুহেল, শিপলু, সুলতান, পার্ভেজ, জাহেদ, এমদাদ খান, হাসান, আব্দুল করিম, জাদু, শফি, সুইট ও রনি।

অনুষ্ঠানে সিলেট থেকে সদ্য যুক্তরাজ্যে আগত নূরানীয়ান মনজুর কোরেশী শিপার, জেহান চৌধুরী তাজেক, ডাঃ জাকারিয়া মোফাজ্জল জাকি, মোঃ নাহিদ খান ও রিদওয়ান করিমকে ফুল দিয়ে বরণ করা  হয়।

ক্যামব্রীজের বিখ্যাত ইকো মসজিদ, ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় ভ্রমন করে দিনটি অতিবাহিত করা হয়। অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সবাই এ ভ্রমন উপভোগ করেন। ঘুরে দেখার পাশাপাশি অজানা অনেক ইতিহাস জানেন তারা। এ সময় সকলের মধ্যে এক মেলবন্ধন তৈরী হয়।

মূলত এ আয়োজন ছিল পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখা এবং আনন্দ খুঁজে ফেরার। সারাদিনব্যাপি আনন্দ ভ্রমনকে সফল ও সার্থক করায় সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মুর্শেদ খান, সুমন, পনির, পাপলু, লিটু ও শিপলু ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026