ওয়েলসের রাজধানী কার্ডিফের জালালিয়া মসজিদে ‘দারুল ক্বিরাত জালালিয়া মসজিদ শাখা’র আগামী সামার হলিডে’র কার্যক্রম নিয়ে ব্যবস্থাপনা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ২৫ জুন মঙ্গলবার বাদ জুহর অনুষ্ঠিত বৈঠক দারুল ক্বিরাত জালালিয়া মসজিদ শাখার ভাইস প্রেসিডেন্ট আকিল আহমদের সভাপতিত্বে ও শাখার নাজিম ও জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদিরের সঞ্চালনায় আগামী ২৮ জুলাই থেকে ২৫ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য দারুল ক্বিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় ২০২৪ সালের জন্য জালালিয়া মসজিদ কমিটির চেয়ারম্যান লিলু মিয়াকে প্রেসিডেন্ট, ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদিরকে নাজিম, ক্বারী নুরুল ইসলামকে ট্রেজারার মনোনীত করে ২৩ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ ও শেখ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, জয়েন্ট সেক্রেটারী কমিউনিটি লিডার সাংবাদিক মকিস মনসুর, ট্রেজারার ক্বারী শাহ তসলিম, সদস্য ক্বারী কামরুল ইসলাম বাবু,জালালিয়া মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান ইউসুফ খান জিম্মি, জয়েন্ট সেক্রেটারী মুজিবুর রহমান, ট্রেজারার সুমন আলী, সদস্য মুসলিম আলী, দারুল ক্বিরাতের লাইফ মেম্বার মুরব্বি আব্দুল হামিদ, সাজ্জাদ মিয়া, জুনেদ চৌধুরী, আহাদ আলী, সৈয়দ শামসুল হক, রফিক মিয়া,মাওলানা ক্বারী মিনহাজ উদ্দিন, ক্বারী মোঃ মোজাম্মেল আলী, হাফিজ ক্বারী মাওলানা জালাল উদ্দিন প্রমুখ।
ছেলে মেয়েদের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার জন্য আগামী সামার হলিডেতে দারুল ক্বিরাতে ভর্তি করানোসহ সকল সহযোগিতার জন্য বৈঠক থেকে কার্ডিফ কমিউনিটির সকল অভিভাবকদেরকে আহবান করা হয়।
উল্লেখ্য, কার্ডিফ জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত ২০১২ সাল থেকে শুরু হয় এবং অনেকে শিক্ষা লাভ করে ক্বারীয়ানা সর্বোচ্চ সনদ লাভ করেন।
Leave a Reply