শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫

সিলেটের কাজিরবাজারে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত

সিলেটের কাজিরবাজারে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে কাজিরবাজারে গত রাতে এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিক সূত্র মতে প্রাপ্ত খবরে নিশ্চিত হওয়া গেছে। ।

জানা যায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি ছাড়িয়ে যাবে। প্রাথমিক অবস্থায় এলাকাবাসী ধারণা করছেন অন্তত ৩০টি দোকান ভষ্মিভূত হয়ে গেছে। অধিকাংশেরই ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। কেউ কেউ ধারণা করছেন মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়,  রাত ৩টার দিকে কাজির বাজারের পুর্ব বাজারে এ অগ্নিকান্ডের সূচনা হয়। কাজিরবাজারের একজন নৈশ প্রহরী মোঃ মদরিছ আলী জানান, রাত তিনটার দিকে তিনি কাজির বাজার পূর্ব বাজারের দক্ষিণ অংশে সুরমা নদীর গাঁ ঘেষে থাকা দোকানগুলোতে আগুনের শিখা দেখতে পান। এ সময় বাজারের অন্যান্য প্রহরীরা চিৎকার শুরু করলে বাজারে অবস্থানকারী লোকজন ও কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, রাত সোয়া তিনটার দিকে কোতোয়ালী থানার ফোন পেয়ে ফায়ার ব্রিগেড তালতলা ইউনিটের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছে। আগুনের ভয়াবহতা দেখে তালতলার ৩টি ইউনিট ছাড়াও ও দক্ষিণ সুরমার ২টি ইউনিটও ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার ব্রিগেড কর্মীরা আগুন নেভাতে নিজেদের গাড়ির পানির ট্যাংক ছাড়াও সুরমা নদীতে পাইপ লাগিয়ে পানি উত্তোলন করে অগ্নিনির্বাপন কাজ পরিচালনা করেন। এ সময় স্থানীয় লোকজনও অগ্নি নির্বাপনে সহায়তা করেন। আগুন নেভাতে গিয়ে কয়েকজন লোক আহত হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026