রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

সুনামগঞ্জে অব্যাহত বৃষ্টিপাতে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, পাটলাই ও বৌলাই নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার বেড়েছে। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩৫ মিলিমিটার।

এদিকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সীমান্তবর্তী ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও মধ্যনগর উপজেলায় উজান থেকে আসা ঢলের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার রাতের আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের ২৪ ঘণ্টার মধ্যে নদ নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে ফের বন্যা আতঙ্কে রয়েছেন জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। এর আগে ১৬ জুন সৃষ্ট বন্যায় জেলার ১১ উপজেলার প্রায় ৮ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছিল।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত ২৪ ঘণ্টায় এ জেলার নদ নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩৫ মিলিমিটার। মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে। গত দু’দিন ধরে অব্যাহত বৃষ্টির ফলে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026