বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২৭

যুক্তরাষ্ট্রে অপকর্মের অভিযোগে চাকরিচ্যুত হলেন শিক্ষিকা

যুক্তরাষ্ট্রে অপকর্মের অভিযোগে চাকরিচ্যুত হলেন শিক্ষিকা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ছাত্রকে ফুসলিয়ে যৌনকর্মে লিপ্ত করার অভিযোগে চাকরিচ্যুত হলেন মার্কিন শিক্ষিকা। যুক্তরাষ্ট্রের লেকউইথের ফিটজালান হাইস্কুলের ৩৩ বছর বয়সী শিক্ষিকা ক্লেরি হরটন (নিউপোর্ট সাউথ ওয়ালেস) তার ১৬ বছর বয়সী এক ছাত্রকে ফুসলিয়ে অপকর্মে লিপ্ত করার অভিযোগে শিক্ষকতা পেশা থেকে নিষিদ্ধ হন।

তালকপ্রাপ্তা দুই সন্তানের জননি ক্লেরি হরটন তার ওই ছাত্রকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ছবিও (সেলফি) পাঠাতেন বলেও জানা গেছে। ওই ছাত্র পুলিশের কাছে ডিজাইন এবং টেকনোলজির শিক্ষিকার সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠার অস্বীকার করেছে।

এর ব্যাপারে পুলিশ কর্মকর্তা মার্টিন জোনস জানান, শিক্ষিকা ছাত্র-শিক্ষকের সম্পর্কের সীমা লঙ্ঘন করেছেন। ক্লেরি হরটন ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে বলেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তিনি ওই ছাত্রের সাথে শুয়েছিলেন। যা মোটেও স্বাভাবিক নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026