সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৩

যুক্তরাজ্যে নির্বাচনে রেকর্ড সংখ্যক নারী এমপি জয়ী

যুক্তরাজ্যে নির্বাচনে রেকর্ড সংখ্যক নারী এমপি জয়ী

যুক্তরাজ্যের নির্বাচনে এবার ভূমিধস জয় হয়েছে লেবার পার্টির। দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। তবে এবার রেকর্ড সংখ্যক নারী আইনপ্রণেতা পাচ্ছে হাউজ অব কমন্স।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে লেবার পার্টি পেয়েছে ৪১০ আসন। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১১৭ আসন। তবে নির্বাচনে এ পর্যন্ত নারী সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন ২৪২ জন।

যদিও গত কয়েক নির্বাচনে ধীরে ধীরে নারী আইনপ্রণেতা জয়ী হওয়ার প্রবণতা বেড়েছে। এর আগে ২০১৯ সালে যুক্তরাজ্যের নির্বাচনে নারী এমপি নির্বাচিত হন ২২০ জন। তারও আগে ২০১৭ সালে এমপি হন ২০৭ জন এবং ২০১৫ সালে জয়ী হন ১৯৬ জন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026