শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২২

ব্রিটেনের প্রথম নারী চ্যান্সেলর র‌্যাচেল রিভস

ব্রিটেনের প্রথম নারী চ্যান্সেলর র‌্যাচেল রিভস

ব্রিটেনের নতুন মন্ত্রিসভায় চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেলেন র‌্যাচেল রিভস। ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী চ্যান্সেলর হয়ে ইতিহাস গড়লেন তিনি। বিবিসি

উপপ্রধানমন্ত্রী হিসেবে নতুন সরকারে নিয়োগ পেলেন অ্যাঞ্জেলা রায়নার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দিয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামিকে।

দেশটির স্বরাষ্ট্র সচিব হয়েছেন ইভেত্তে কুপার। জন হ্যালি প্রতিরক্ষা সচিব, ব্রিজেত ফিলিপসন শিক্ষা সচিব, এড মিলিব্যান্ড জ্বালানি সচিব, শাবানা মাহমুদ বিচার মন্ত্রনালয়ের সচিব, জোনাথন রেনল্ড বাণিজ্য সচিব, লিজ কেন্ডাল শ্রম ও কারা সচিব, স্টিভ রিড পরিবেশ সচিব, পিটার কাইলি বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক সচিব, লিসা নন্দী সংস্কৃতিবিষয়ক সচিবের দায়িত্ব পেয়েছেন।

ব্রিটেনে এবার পার্লামেন্ট নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026