শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২২

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সংসার ভাঙছে

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের সংসার ভাঙছে

মেগান মার্কেলকে বিয়ে করে রাজপরিবার ছেড়ে দেওয়া প্রিন্স হ্যারির ঘরে বাজছে ভাঙনের বীণা। দু’জনের সর্ম্পকের ফাটল এবার সংবাদের শিরোনাম। এই তারকা দম্পতির সম্পর্কের ফাটলের খবর দিচ্ছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান ও দ্য মিরর।

মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির সম্পর্কের টানাপোড়ন নিয়ে বিখ্যাত লেখক টম কুইন দ্য মিররকে বলেছেন, হ্যারি এবং মেঘানের মধ্যে সম্পর্কের ফাটল দেখা দিয়েছে। কেননা তাদের জীবন পরিকল্পনা মতো এগোচ্ছে না। তিনি মিডিয়ার মনোযোগ পছন্দ করেন। তবে এই সত্যটিকে ঘৃণা করেন যে, তিনি এবং হ্যারি আমেরিকান জনসাধারণের কাছে আর তেমন বেশি আগ্রহী নন।

রাজপরিবার ছেড়ে ২০২০ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় চলে গিয়েছিলেন এই দম্পতি। সেখানে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি অনুষ্ঠান, পডকাস্ট, রান্নার শো থেকে শুরু করে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড, প্রিন্স হ্যারি পোলো শো ও স্পটিফাইয়ের সঙ্গে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন এই দম্পতি।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের নিয়ে এখন আর আগের মতো আগ্রহ নেই কারো। যা দু’জনের মধ্যে দূরত্ব তৈরি করছিল। আর সেই দূরত্বের কারণেই প্রিন্স হ্যারি মেগানকে ছেড়ে আজীবনের জন্য বাড়িতে ফিরে আসবেন বলে মনে করেন ব্রিটিশ ইতিহাসবিদ ও জীবনীকার হুগো ভিকার্স।

এই দম্পতিকে নিয়ে দ্য সানকে তিনি বলেন, আমি মনে করি সে বাড়িতে আসবে। যদি সে বাড়িতে আসে, এটা তার জন্য খুব ভালো হবে। তাছাড়া আমার মনে হয় সে এই মুহূর্তে বেশ রাগান্বিত। আর হ্যাঁ, সে একাই বাড়ি ফিরবে। তাছাড়া, রাজা তার ফিরে আসার দরজা খোলা রেখেছিলেন।

প্রসঙ্গত, প্রিন্স হ্যারি ও মেগানের পরিচয় হয়েছিল ২০১৬ সালে। ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। পরে ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে পদত্যাগ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026