ওয়েস্টমিনিস্টারে সর্বকনিষ্ঠ এমপি হিসাবে ঢুকলেন স্যাম কার্লিং। মাত্র ২২ বছর বয়সে লেবার দলের মনোনীত এই প্রার্থী উত্তর পশ্চিম কেমব্রিজশায়ার থেকে নির্বাচিত হয়েছেন।
এর আগে, ১৯৩৫ সালে লেবার দলের কনিষ্ঠ এমপি হিসেবে রেকর্ড করেছিলেন ম্যালকম ম্যাকমিলান। তার সঙ্গে ইতিহাসে যুক্ত হলো স্যাম কার্লিং-এর নাম।
স্যাম কার্লিং একটি সম্পূর্ণ অরাজনৈতিক পরিবার থেকে এসেছেন। ইংল্যান্ডের উত্তর-পূর্বের বেশ বঞ্চিত এলাকার স্যামকে দেখে মনেই হয় না পার্লামেন্টের সদস্য হওয়া তার ভাগ্যে ছিল। তিনি লেবার দলের প্রার্থী হিসাবে দ্বিতীয় অপশনে ছিলেন।
গত নভেম্বরে প্রার্থী পরিবর্তন হওয়ায় তিনি মনোনয়ন পান। ভোটের দিন রাত ১০টা পর্যন্ত কেউ ভাবেনি যে, তিনি জিততে পারবেন। কার্লিং কনর্জাভেটিভ দলের প্রবীণ নেতা শৈলেশ ভারাকে হারিয়েছেন যিনি ২০০৫ সাল থেকে এই এলাকার এমপি ছিলেন।
কার্লিং ১৮ বছর বয়স থেকে কেমব্রিজে গবেষণা ফেলো হওয়ার আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছেন।
Leave a Reply