মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬

নারীদের অংশগ্রহণে প্রথমবার কাবার গিলাফ পরিবর্তন

নারীদের অংশগ্রহণে প্রথমবার কাবার গিলাফ পরিবর্তন

দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধানের জন্য জেনারেল অথরিটি জানিয়েছে নারী কর্মচারীরা কাবার গিলাফ পরিবর্তনে অংশ নেয়। গত রোববার এসময় তারা  সোনা ও রৌপ্য সুতো দিয়ে সজ্জিত কালো কাপড়ের গিলাফ বহন করে এক আনুষ্ঠানিক পরিবর্তনে অংশ নেয়।

হজের পর এক বার্ষিক অনুষ্ঠানের অংশ হিসাবে, প্রতিবছর কাবার গিলাফ পরিবর্তন করা হয়। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী এটি নতুন বছরে সংঘটিত হয়।

অংশগ্রহণকারীরা পুরানো গিলাফটি সরিয়ে নতুন গিলাফটি পড়িয়ে দেয়।

যদিও গিলাফ পরিবর্তনে নারী কর্মচারিদের ভূমিকা অনুষ্ঠানের প্রস্তুতিমূলক পর্যায়ে সীমাবদ্ধ ছিল, ইতিহাসে এটিই প্রথম নারীরা এধরনের ধর্মীয় আচারে অংশগ্রহণ করেন।

সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্র এবং শিল্পে নারীদের অংশগ্রহণের সুযোগ দানের মধ্যে কাবার গিলাফ পরিবর্তনে নারীদের অংশগ্রহণ আরেক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026