শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৩

রুশনারাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

রুশনারাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

যুক্তরাজ্যের হাউজিং, কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি (আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়)’র পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অফ স্টেট পদ পেয়েছেন দেশটির পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী।

বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারাকে নির্বাচনী প্রচারণার সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি ছাড়াও একাধিক প্রার্থীকে হুমকি এবং তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তিনি বিবিসিকে বলেছেন, ক্রমাগত হত্যার হুমকি এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর কারণে এবারের নির্বাচনী প্রচারণার সময় তিনি পুলিশি নিরাপত্তা নিতে বাধ্য হয়েছিলেন। বিশেষ সাক্ষাৎকারে আলি বলেন, জনগণ যাতে লেবার পার্টিকে সমর্থন না করে, তাই তাদের ভয় দেখাতে তার নির্বাচনী প্রচারণাকে ‘অস্থিতিশীল’ করে তোলা হয়েছিল।

লেবার এমপি জেস ফিলিপস এবং শাবানা মাহমুদও ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার কথা বলেছেন। তারা এটিকে ‘গণতন্ত্রের উপর হামলা’ বলে অভিহিত করেছেন। এছাড়া ট্রুরো ও ফালমাউথ আসনের রিফর্ম ইউকের প্রার্থী স্টিভ রুবিজ নির্বাচনী প্রচারণার সময় মারাত্মকভাবে আহত হন।

রুশনারা আলি পুরো নির্বাচনী প্রচারণার সময়জুড়ে ‘নজিরবিহীন’ হয়রানি, হুমকি এবং তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন। তার অফিসে পাঠানো একটি চিঠি বিবিসি দেখেছে। ওই চিঠিতে কয়েকদিনের মধ্যে তাকে ‘পেটানো ও হত্যা’ করা হবে বলে জানানো হয়েছে।

তিনি বলেন, তার অফিসের বাইরে ঘন ঘন বিক্ষোভ করা হচ্ছিল এবং ব্যক্তিগতভাবেও তাকে হুমকি দেওয়া হয়েছিল। রুশনারা বলেন, আমাকে প্রটেকশন অফিসার রাখতে হয়েছিল। কারণ আশঙ্কা ছিল লেবার পার্টির প্রচারণা সমাবেশে ‘কিছু মানুষ সহিংসতা ঘটাবে’।

তিনি বিবিসিকে বলেন, নির্বাচনের দিন একটি ভোটকেন্দ্রের বাইরে একটি গাড়ি দাঁড় করিয়ে ‘মাইক্রোফোন হাতে কেউ তাকে গালিগালাজ করছিল’, যা দেখে ভোটাররা ‘ভয় পেয়ে যায়’।

যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলি। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026