শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮

সিলেটে তিন দফা বন্যায় যোগাযোগ ব্যবস্থা মারাত্নক ব্যাহত

সিলেটে তিন দফা বন্যায় যোগাযোগ ব্যবস্থা মারাত্নক ব্যাহত

 সিলেটের অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। পানির স্রোতে উঠে গেছে রাস্তার পিচ, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রীজ-কালভার্ট।

যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে  সিলেটের লাখো মানুষের। সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পরিমাণ প্রায় ২৫০ কিলোমিটার। যা মেরামত করতে খরচ হবে ২০০ কোটি টাকার উপরে।

সিলেট অঞ্চল গত ২৭ মে প্রথম দফা বন্যার কবলে পড়ে। এর পর ১৫ জুন দ্বিতীয় দফা এবং ২৭ জুন তৃতীয় দফা বন্যা হয় সিলেটে। বন্যায় মানুষের ঘর-বাড়ি ও গবাদিপশুর লোকসানের পাশাপাশি বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে সিলেটের যোগাযোগব্যবস্থার।

অনেক জায়গায় পাকা রাস্তা দেবে গেছে, পানির স্রোতে রাস্তা পিচ উঠে গেছে। আবার অনেক জায়গায় সড়কের সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যার ফলে মুখথুবড়ে পড়েছে।

সিলেটের অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন অনেকেই। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী এ. কে. এম. সহিদুল ইসলাম জানান, বন্যায় সিলেটের ১৩টি উপজেলার ১৬০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এছাড়া ২৪২ মিটার ব্রীজ-কালভার্টের ক্ষতি হয়েছে। যার মেরামতে ১১৮ কোটি টাকা প্রয়োজন হবে। তবে এ পরিমান আরো বাড়তে পারে।

সিলেট সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী জানান আমির হোসেন, বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার রাস্তার বেশি ক্ষতি হয়েছে। জেলার ৫৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। আর্থিক হিসেবে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষতি। ক্ষতিগ্রস্থ রাস্তার স্থায়ীভাবে বন্যার হাত থেকে রক্ষা করতে প্রয়োজন ৩৮০ কোটি টাকার ওপরে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026