বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৪

কবিতা: দিন বদলের শপথ

কবিতা: দিন বদলের শপথ

সারওয়ার-ই আলম

শাসনের নামে শোষণ চলছে
শাসনের নামে ত্রাস
শাসক নিজেই রাক্ষুসে আজ
রাষ্ট্রীয় সন্ত্রাস

রক্ত-নেশায় মাতাল শাসক
খুনে খুনে ভরে প্রাণ
জনতা তাহার ক্রোধের কাছে
হয়ে যায় বলিদান

ক্ষমতার মোহে মত্ত শাসক
জনতা তুচ্ছ কীট
মানুষ ঠিকই গাইবে উঠিয়া
মুক্তির সঙ্গীত

এ দেশে কোনো স্বৈরশাসক
ছলে বলে কৌশলে
থাকতে পারেনি মসনদে তার
ইতিহাস তাই বলে

ফাঁসির রজ্জু তৈরী হবে
নির্ঘাত একদিন
রক্তপিপাসু নাগিনীর তরে
বাজিবে বিষাদ বীণ

প্রতিটি ফোঁটা রক্তের শোধ
জনতা লইবে বুঝে
পালাবে কোথায় কোন তল্লাটে
জনতা আনিবে খুঁজে

লক্ষ মানুষ ধিক্কার দেবে
থুতু মেরে তার গালে
দৃপ্ত দ্রোহের বাতাস লাগিলে
দিন বদলের পালে

দিন বদলের শপথ লইয়া
উঠিবে মানুষ জাগি
ঢেলে দেবে খুন শোণিত ধারা
প্রাণের মমতা ত্যাগী




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026