শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬

কোটাবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ঘেরাও

কোটাবিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ঘেরাও

কোটাবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার প্রতিবাদে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।

সোমবার (১৫ জুলাই) স্থানীয় সময় দুপুরে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইটস অব দ্যা পিপল’-এর উদ্যোগে হাইকমিশন ঘেরাও শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে, সেক্রেটারী ফয়েজ আহমদ ও ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম মাসুদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ঘেরাও কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ওলিউল্লাহ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সাভাপতি আব্দুল আজিজ। ঘেরাও কর্মসূচিতে বক্তারা বাংলাদেশ সরকার কর্তৃক ভারতের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তি বাতিলের দাবী জানা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026