সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫

কবিতা: আন্দোলন

শিহাবুজ্জামান কামাল
#
কোটা ইস‍্যুর আন্দোলনে
ছাত্র সমাজ লড়ছে
ন‍্যায‍্য দাবি করতে আদায়
বুকের রক্ত ঝরছে।

তাদের উপর চলছে জানি
শত জুলুম নির্যাতন
মদদ জুগায় হায়নারা আর
এদের সাথে প্রশাসন।

প্রতিবাদী ছাত্র সমাজ
লড়ছে এবার রাজপথে
ডাক দিয়েছে আন্দোলনে
তাঁদের সাথে যোগ দিতে।

পাষান্ডতার ভয়াল চিত্র আসছে
শোস‍্যাল মিড়িয়াতে
এক পলকে যায় ছড়িয়ে
আজকে গোটা বিশ্বতে।

ছাত্র সমাজ উঠছে জেগে
রুখবে তাঁদের কে এবার
ক্ষোভে ফাটে দেশ ও জাতি
মানবেনা এই অবিচার।

কত মায়ের বুক খালি হয়
জালিমবাজের গুলিতে
হাজার পরিবারের স্বপ্ন
যাচ্ছে মিশে ধুলিতে।

স্বৈরাচারীর গদিটা আজ
ভেঙ্গেচুড়ে করো শেষ
নতুন ভোরের স্বপ্ন দেখুক
আমার সোনার বাংলাদেশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026