শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫

বিদ্যুৎ-গ্যাসের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়ল

বিদ্যুৎ-গ্যাসের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়ল

বিদ্যুৎ ও গ্যাসের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (২২ জুলাই) রাজধানীর বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী  বলেন, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে চেয়েছিল বিএনপি-জামায়াত। ডেটা সেন্টার পুড়িয়ে দেয়ায় গ্রাহকদের ব্যালেন্স রিচার্জ করতে সমস্যা হলেও ২৪ ঘণ্টা কাজ করে সমস্যার সমাধান করা হয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে দেয়া হয়েছে। গ্রাহকের সন্তুষ্টির জন্য আমরা কাজ করছি, ভবিষ্যতেও করব, যোগ করেন নসরুল হামিদ।

তিনি আরও বলেন, টঙ্গীর চেরাগআলী অফিস ও উপকেন্দ্রে অগ্নিসংযোগ, কাজলা, জাপান গার্ডেন সিটি ও আজিমপুর উপকেন্দ্র এবং চরসৈয়দপুর অফিস ভাঙচুর ও লুটতরাজ করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১, জোনাল অফিস, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিস ও যানবাহনে আগুন দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ওদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এ পর্যন্ত বিদ্যুতের এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026