শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২১

দেশজুড়ে ৬ দিন বন্ধের পর ইন্টারনেট চালু

দেশজুড়ে ৬ দিন বন্ধের পর ইন্টারনেট চালু

অবশেষে ইন্টারনেট সেবা চালু হয়েছে। দেশে টানা ৬ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ইন্টারনেট সেবা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কিছু কিছু স্থানে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। তবে ফেসবুক এবং ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না। এমন কি ইমেইল ব্যবহারেও সমস্যা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সহিংসতাকারীদের হামলায় মহাখালীর ডাটা সেন্টার পুরে যাওয়ায় রাত ৯ টা থেকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। পরে টানা ৬ দিনের চেষ্টায় মঙ্গলবার বিকাল ৭ টা থেকে সাময়িকভাবে পরিক্ষামূলক ইন্টারনেট সেবা চালু করা হয়।

তবে এখনও সারাদেশে পরিষেবা চালু হয়নি। মঙ্গলবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদদ আহমেদ পলক বলেন, আজ সন্ধ্যার মধ্যে আংশিকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।

প্রতিমন্ত্রী আরো জানান, ‘শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে ইন্টারনেট পরিষেবা চালু করা হচ্ছে। তবে মোবাইল নেট পরিষেবা চালু করা হচ্ছে না। শুধুমাত্র ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হচ্ছে। তবে ফেসবুক, ইউটিউবের মতো কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026