শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২২

আন্দালিব রহমান পার্থ গ্রেফতার

আন্দালিব রহমান পার্থ গ্রেফতার

বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মনিরুল ইসলাম।

এর আগে বুধবার রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

পার্থ এক সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026