শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭

যুক্তরাজ্যের লিভারপুলে ছুরিকাঘাতে ২ শিশুর মৃত্যু

যুক্তরাজ্যের লিভারপুলে ছুরিকাঘাতে ২ শিশুর মৃত্যু

যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি এলাকায় ছুরিকাঘাতে দুই শিশু নিহত হয়েছেন। এতে ১৭ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরে একটি নৃত্য কর্মশালায় এই হামলার ঘটনা ঘটে। এতে দুই মৃত্যুর সহ আরও নয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।

মার্সিসাইড পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট ইয়োগা ও ড্যান্স ওয়ার্কশপে এ হামলার ঘটনা ঘটে। এ সময় শিশুদের রক্ষা করার চেষ্টার সময় ছুরিকাঘাতে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া চার শিশুর অবস্থাও গুরুতর।

এতে বলা হয়, পুলিশ জানিয়েছে স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সাউথপোর্ট থেকে এক সন্দেহভাজনকে ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও স্পষ্ট হতে পারেনি পুলিশ। হামলার ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সাউথপোর্ট এলাকার বিমান চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় ব্যবসায়ী কলিন প্যারি নামের এক ব্যক্তি প্রথমে পুলিশকে খবর দেন। তিনি বলেছেন সেখানে বেশ কয়েকজন মেয়ে শিশুকে ছুরিকাঘাত করা হয়েছিল।

এরপর সেখানে শিশুগুলোর মায়েরা চিৎকার শুরু করেন। কলিন প্যারি এই দৃশ্যকে ভয়াবহ হরর সিনেমার দৃশ্যে সঙ্গে তুলনা করেছেন। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, এসব ঘটনায় আমেরিকান কিছুর সাদৃশ্যতা পাওয়া যায় সাউথপোর্টের নয়। তবে পুলিশ এখনও সন্দেহভাজন সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশ করেনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার এবং লিভরপুলের মেয়র স্টিভ রথারম এ ঘটনায় তাদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুরো ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। স্টারমার এই ঘটনাকে ভয়াবহ এবং গভীর মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত ও আক্রান্তদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

হামলার পর হত্যা ও হত্যাচেষ্টার সন্দেহে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে ১৭ বছর বয়সি এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, কেন এ হামলা চালানো হয়েছে তা অস্পষ্ট।

একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে ভয়ংকর বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এমন ঘটনা তারা আগে কখনো দেখেননি।

ঘটনার বর্ণনায় মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি সংবাদ সম্মেলনে বলেন, একটি বিদ্যালয়ে শিশুরা টেলর সুইফট থিম নাচের ওয়ার্কশপে অংশ নেয়। এ সময় হামলাকারী তরুণ ছুরি হাতে বিদ্যালয় চত্বরে প্রবেশ করে এবং শিশুদের আঘাত করতে শুরু করে। হামলার শিকার শিশুদের বয়স ৬ থেকে ১০ বছর।

তিনি আরও বলেন, জরুরি কল পাওয়ার পর ১৩টি অ্যাম্বুলেন্স, সশস্ত্র যানবাহন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। শিশুদের ওপর এমন হিংসাত্মক আক্রমণ যুক্তরাজ্যে বিরল। জরুরি কলগুলোতে সাড়া দেওয়া কর্মকর্তারা তাই বিষয়টি জানতে পেরে অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন সেরেনা কেনেডি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026