শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫

সিলেট সিটি কর্পোরেশন পরিষদের সভা অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশন পরিষদের সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি কর্পোরেশনের পরিষদের সভা সোমবার সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় সিলেট সিটির সম্মানিত কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সিটির বিভিন্ন শাখার প্রধানগন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ের ও সিলেটের বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ করেন। সভায় সিলেট সিটির নাগরিকদের হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা, ফুটপাত ও ছড়া-খাল দখলমুক্তকরণ অভিযান অব্যাহত, মশক নিধন অভিযান পরিচালনা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, সড়ক বাতির সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সিটির নাগরিকদের হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এই ব্যাপারে অচিরেই কার্যকর পদক্ষেপ গ্রহনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়। অযৌক্তিক হারে যেসব গ্রাহকের ট্যাক্স নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে তদন্তপূর্বক বিবেচনা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় বক্তারা সিলেট নগরীতে চলমান পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এই অভিযান অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন, নগরীতে মশার উপদ্রব হ্রাস করার জন্য ওষুধ ছিটানোর পাশাপাশি ছড়া ও খালগুলোকেও ময়লা-আবর্জনামুক্ত করতে হবে। সভায় সিলেট সিটির মধ্য দিয়ে প্রবাহমান ছড়া ও খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম জোরেশোরে চালানোর প্রত্যয় ঘোষনা করা হয়। পাশাপাশি ফুটপাথ দখলমুক্ত করা ও হকারদের পুর্নবাসনের কার্যক্রমও অব্যাহত রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026