বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৯

বিমানের টিকেট কিনলে ৫০ শতাংশ ছাড়

বিমানের টিকেট কিনলে ৫০ শতাংশ ছাড়

শীর্ষবিন্দু নিউজ: রুট ভেদে ৫টি গন্তব্যে টিকিটের মূল্যোর ওপর ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে রাস্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-ইয়াঙ্গুন রুটে ৫০ শতাংশ, দিল্লি ও হংকং রুটে ৩০ শতাংশ এবং ব্যাংকক ও লন্ডন রুটে ২৫ শতাংশ হ্রাসকৃত মূল্যে টিকিট বিক্রি করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ উন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার (বিআিইটিএফ)‘ উপলক্ষে এই ছাড় ঘোষনা করা হয়েছে। ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

একই সঙ্গে মেলা চলাকালীন সময়ে বিমানের স্টল থেকে আন্তর্জাতিক রুটের টিকেটও প্রযোজ্য বাজার মূল্যে ৪% কম মূল্যে কেনা যাবে। বিমান স্টল থেকে ভিসাকার্ড, মাস্টারকার্ড, এবং ডিবিবিএল ক্রেডিট বা ডেভিট কার্ড অথবা নগদ মূল্যে টিকেট কেনা যাবে। মেলায় দর্শনার্থীদের ভ্যাপক উপস্থিতি বাড়াতে প্রবেশ টিকিটে প্রতিদিন রাফেল ড্র এর মাধ্যমে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে ২টি সৌজন্য টিকিটি পুরস্কার হিসেবে দেওয়া হবে। মেলার উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। উদ্বোধনী দিন বিকাল ৫টা থেকে দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত করা হবে। টিকিটের মেয়াদ যাত্রা শুরুর দিন থেকে গণনা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026