বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮

প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর

প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউসূসের প্রথম বিদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে।

বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩রা সেপ্টেম্বর তিনি থাইল্যান্ড যাচ্ছেন, এমন ধারণা পেয়ে সফর প্রস্তুতি শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দায়িত্বশীলরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা সম্ভাব্য সফরকে সামনে রেখে ব্যাংককে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরিভিত্তিতে দায়িত্ব বুঝে নিতে পাঠানো হয়েছে। তিনি এরইমধ্যে থাইল্যান্ড পৌঁছেছেন।

আজকালের মধ্যেই দায়িত্বভার গ্রহণ করবেন। আগামী ২-৪ঠা সেপ্টেম্বর ব্যাংককে বিমসটেক সামিট অনুষ্ঠিত হবে। তাতে ভারতসহ ওই জোটের সব সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা সশরীরে অংশ নেবেন এমন ধারণা পেয়েছে বাংলাদেশ।

সেগুনবাগিচা বলছে, সবকিছু ঠিক থাকলে ড. ইউনূস ৩রা সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন এবং ৫ই সেপ্টেম্বর ফিরবেন। ৪ঠা সেপ্টেম্বর তিনি বিমসটেক সম্মেলনে ভাষণ দেবেন। ওই সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হতে পারে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অ্যাপয়েনমেন্ট ঠিক হয়নি। দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) একটি আঞ্চলিক সংস্থা যা ৬ই জুন ১৯৯৭ তারিখে ব্যাংকক ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বিমসটেক অঞ্চলে ১.৭৩ বিলিয়ন লোকের বাস। এর সমন্বিত মোট দেশজ উৎপাদন ৫.২ ট্রিলিয়ন ডলার।

প্রাথমিকভাবে বিআইএসটি-ইসি (বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা-থাইল্যান্ড অর্থনৈতিক সহযোগিতা) নামে গঠিত সংস্থাটিই এখন বিমসটেক।

২২শে ডিসেম্বর ১৯৯৭ সালে মিয়ানমার এবং ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ভুটান ও নেপালের অন্তর্ভুক্তিতে ৭ সদস্যের জোটটি বঙ্গপোসাগরীয় অঞ্চলের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026