শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৯

ব্রিটেনে হত্যাকান্ড সন্দেহে পাঁচ শিশু গ্রেপ্তার

ব্রিটেনে হত্যাকান্ড সন্দেহে পাঁচ শিশু গ্রেপ্তার

ব্রিটেনের লেস্টার শহরে ৮০ বছর বয়সী লোককে হত্যার সন্দেহে পাঁচ শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বয়স ১২ থেকে ১৪ বছর।

গত রবিবার সন্ধ্যায় লেস্টার শহরের কাছে ব্রাউনস্টোন টাউনের ফ্র্যাঙ্কলিন পার্কে কুকুর নিয়ে হাটছিলেন ভীম সেন কোহলি নামক ৮০ বছরের এক বৃদ্ধ, এ সময় হঠাৎ অতর্কিত হামলার স্বীকার হন ভীম সেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা বলছে, কোহলি একজন ভদ্র মানুষ। তিনি মূলত ভারতের পাঞ্জাবের বাসিন্দা। যিনি প্রতিদিন তার কুকুরটিকে নিয়ে পার্কে হাঁটতেন, কেউ তার সাথে এমন কিছু করতে চাইবে এমনটি বিশ্বাস করা যাচ্ছে না।

ভীম সেন কোহলির উপর হামলা ও তার মৃত্যুকে একটি হত্যাকান্ড বলে আখ্যায়িত করেছে লেস্টার পুলিশ। এ হত্যার সন্দেহে পাঁচ শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল কারণ উদ্ঘাটন করতে তদন্তে নেমেছে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026