ব্রিটেনভিত্তিক সামাজিক সংগঠণ কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির সাবেক সভাপতি জুবের আলম চৌধুরী গত ৬ই সেপ্টেম্বর শুক্রবার দক্ষিণ লন্ডনের সারের একটি কেয়ার হাসপাতালে দুপুর ১২:৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাহ ইলাহি রাজিউন।
জুবের চৌধুরীর অকাল মৃত্যূ বরণে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ। এসময় তারা বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জুবের আলম চৌধুরীর নামাজে জানাযা বাদ জোহর বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে সাটন কোল্ডফিল্ড কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় মরহুমের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন- এলাহি বক্স এনাম, আতিকুর রহমান, সোয়েবুর রহমান, আসাদুজজামান সুমন, জিলাদ আহমদ, কাউন্সিলার সজীব আম্বিয়া, খালেদ আহমদ, আবদুল্লাহ সিদ্দিক, মুজিবুর রহমান এপোলো, হাফিজ রশিদ রানু, বেলাল আহমদ বকত, জাহাঙ্গীর খান, বাবলা আহমদ, মুজিবুর রহমান মনজু, তুহিন খান, রোকনুজ্জামান কচি, কাইয়ুম চৌধুরী, মারুফ আহমদ, ইউনুস মিয়া, হেলাল আহমদ, জুনেদ আলম চৌধুরী, পামরোজ, মামুন ও পাপ্পু সহ আরো অনেকে।
Leave a Reply