ইসরায়েল ও হামাসের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানাতে ফিলিস্তিনিপন্থি কর্মীদের মিছিল থেকে শনিবার ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলটি শনিবার (৭ সেপ্টেম্বর) কেনসিংটন রোডে শেষ হয়।
পুলিশ এক্স-এর একটি পোস্টে বলেছে, পাবলিক অর্ডার অ্যাক্টসহ বিভিন্ন অভিযোগে এ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা ‘স্টারমারের হাতে রক্ত আছে’ ও ‘যুদ্ধ জোট বন্ধ করুন’ এমন কিছু প্রতীক দেখান।
এ বিষয়ে মুসলমান কমিউনিটির নেতারা দফায় দফায় যেকোনও সমাবেশ ও র্যালি শান্তিপূর্ণ রাখা এবং কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না ঘটে, সে জন্য সবাইকে সচেতন থাকার জন্য দফায় দফায় অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply