বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৯

নেদারল্যান্ডসে আশ্রয় প্রত্যাখ্যান হলে অর্থ-আবাসন সুবিধা বাতিল

নেদারল্যান্ডসে আশ্রয় প্রত্যাখ্যান হলে অর্থ-আবাসন সুবিধা বাতিল

নেদারল্যান্ডসে আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়া অভিবাসীদের অর্থ ও আবাসন সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির নতুন ডানপন্থি সরকার। আগামী বছর থেকে এসব সুবিধা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে তারা।

নেদারল্যান্ডসের আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মারিওলাই ফাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জানিয়েছেন, যেসব আশ্রয়প্রার্থীর আশ্রয় আবেদন বাতিল করা হয়েছে এবং যারা বেশিদিন নেদারল্যান্ডসে থাকতে পারবেন না, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তাদের জন্য অর্থ ও আবাসন সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে।

গির্ট ওয়াইল্ডার্সের ডানপন্থি পপুলিস্ট পার্টি ফর ফ্রিডম (পিভিভি) দলের নেতা ফাবের। তিনি জানিয়েছেন, দেশটির পাঁচটি প্রধান শহরের কর্তৃপক্ষগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রধান পাঁচটি শহর আশ্রয়প্রার্থীদের ‘বেড-বাথ-ব্রেড রেগুলেশন’ অনুযায়ী জরুরি সেবা দিয়ে থাকে।

মন্ত্রী বলেন, আমি ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে কাজ করছি, ভর্তুকি দিয়ে আবাসন সুবিধার জন্য নয়।

তবে শহরগুলোর কর্তৃপক্ষ তাদের নিজস্ব খরচে এই সুযোগ-সুবিধা চালু রাখতে পারে। আমস্টারডাম জানিয়েছে, অন্তত ২০২৫ সাল পর্যন্ত তারা এই সেবা অব্যাহত রাখতে চায়।

ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস জানিয়েছে, সরকার প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের জন্য আর্থিক সহযোগিতা ও বাসস্থানের জন্য বছরে প্রায় ৩ কোটি ৩০ লাখ ইউরো ব্যয় করতো।

সরকারের নতুন সিদ্ধান্তটিকে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের নিজ দেশ বা অন্য কোনো দেশে ফেরত পাঠানো এবং দেশটিতে বসবাসরতদের অধিকার সুরক্ষায় একটি অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গৃহহীন মানুষদের কথা ভেবে ২০১৯ সাল থেকে আমস্টারডাম, রটেরডাম, উট্রেখট, আইন্ডহোভেন এবং গরিঙ্গেন শহর প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের বাসস্থান সুবিধা দিয়ে আসছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026