বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৪

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি: নির্বাচনের প্রস্তুতি নিতে সময় চান এরশাদ

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি: নির্বাচনের প্রস্তুতি নিতে সময় চান এরশাদ

শীর্ষবিন্দু নিউজ: নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে অবাস্তব মন্তব্য করে প্রস্তুতির জন্য আরো সময় চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী না করতে পারায় ইসির প্রতি অভিযোগ করেন তিনি। এরইমধ্যে তাৎক্ষনিক তফসিল ঘোষণা করায় ইসির প্রতি ভীষন বিরক্ত এরশাদ।

গণমাধ্যমকে তিনি বলেন, ইট’স ইম্পসিবল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের জন্য জাতীয় পার্টি কোনভাবেই প্রস্তুত নয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমাদের মনোনয়নপত্র কেনার শেষ দিন ছিল ২৫ তারিখ। ইতোমধ্যে প্রার্থীদের ব্যাপক আগ্রহের কারণে ২ দিন বাড়ানো হয়েছে। এরপর ২৭ তারিখ থেকে ৩০ তারিখ মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের শেষ দিন ছিল, তাও ২ দিন বাড়ানো হয়েছে। এরপর আসে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। আর এদিকে নির্বাচন কমিশন বলছে, ২ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। এটা কিভাবে সম্ভব, প্রশ্ন রাখেন এরশাদ।

এখানে উল্লেখ্য যে, আওয়ামীলীগের মহাজোট থেকে বেরিয়ে গেছেন বলেও সর্বদলীয় সরকারে যোগ দেয়ায় এরশাদকে সবাই অন্য চোখে দেখছেন। মহাজোট নামক এই শব্দ থেকে তিনি বেরিয়ে গেছেন তিনি রয়ে গেছেন আওয়ামীলগের ছায়া তলে। দলীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জাফর আহমেদ জাতীয় বেইমান বলেছেনএরশাদকে। যা মিডিয়ায় খুব ফলাও ভাবে প্রকাশ ও প্রচার হয়। কোন এক অদৃশ্য ইশারায় জাফর এখন অনেকটা মিডিয়ার আড়ালে চলে গেছেন বলে বিশ্লেষকরা বলছেন। তবে এরশাদ বরাবরের মতোই বলছেন, দেশকে বাচাতে এবং আওয়ামীলীগের ভরাডুবিকে কাজে লাগিয়ে তিনি দেশের উন্নয়নে কান্ডারি হতে চলেছেন্ খুব শিঘ্যই। তার ধারণা মতে, দেশবাসী এরশাদকে সরকার হিসেবে দেখতে চায়। আর বিশ্লেষকরা বলছেন,এটা এরশাদের এটা নতুন রাজনৈতিক পলিসি মাত্র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026