সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫০

সাবেক এমপি মানিক কারাগারে

সাবেক এমপি মানিক কারাগারে

বৃহস্পতিবার (১০ আক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানা হাজত থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আইনজীবী আব্দুল হামিদ বলেন, ‘মুহিবুর রহমানকে গ্রেফতার করে আজ আদালতের তোলা হয়। সেখানে আমরা জামিন আবেদন করি। সংশ্লিষ্ট আদালত না থাকায় তার জামিন হয়নি। তিনি গুরুতর অসুস্থ থাকায় তার চিকিৎসার ব্যবস্থা করা এবং কারাগার আইন অনুযায়ী তাকে মর্যাদা দেয়ার জন্য আদেশ হয়। তিনি পাঁচবারের এমপি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমরা আগামী ১৫ অক্টোবর তার জামিন আবেদন করব।’

এর আগে মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক এমপি মুহিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার (০৯ অক্টোবর) রাতে তাকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা মামলার তিন নম্বর আসামি ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে এ মামলা দায়ের করেন।

ওই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক সাংসদ মুহিবুর রহমান মানিক, সাবেক সাংসদ রনজিত সরকার, সুনামগঞ্জে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস, সুনামগঞ্জ সদর থানার সাব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা, সাধারণ সম্পাদক পলিন বখত, সাবেক পৌর মেয়র নাদের বখত, যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026