শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩

বাতিল হচ্ছে ৮টি জাতীয় দিবস

বাতিল হচ্ছে ৮টি জাতীয় দিবস

অন্তর্বর্তী সরকার জাতীয় শোক, শিশু ও ঐতিহাসিক ৭ মার্চসহ ৮টি দিবস বাতিল করছে। সরকারের উপদেষ্টা পরিষদ এসব দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, সম্প্রতি এক বৈঠকে উপদেষ্টা পরিষদ ৮টি দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে।

বাতিল হতে যাওয়া দিবসগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান। টানা দীর্ঘ দেড় দশকের শাসনামলের বিভিন্ন সময়ে এসব দিবসের প্রচলন করে আওয়ামী লীগ সরকার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026