মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮

অবরোধের শেষ দিনে দেশব্যাপি রেলপথজুড়ে চলছে নাশকতা

অবরোধের শেষ দিনে দেশব্যাপি রেলপথজুড়ে চলছে নাশকতা

শীর্ষবিন্দু নিউজ: তফসিল ঘোষনার পর প্রতিবাদের ভাষা হিসেবে বিরোধী দলের অবরোধের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে রেললাইনে নাশকতার ঘটনা ঘটেছে। এতে রেল চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। অবরোধকারীরা বুধবার ভোরে জয়পুরহাটে রেললাইন উপড়ে ফেলায় চার ঘণ্টা রেল যোগাযোগ ব্যাহত হয়। পুলিশের তাৎক্ষনিক হস্তক্ষেপে অনেকটা এড়িয়ে যায় দূর্ঘটনা।

অবরোধের প্রথম দিন ফিসপ্লেট খুলে ফেলায় ময়মনসিংহের শ্যামগঞ্জে দুর্ঘটনায় পড়ে আন্তঃনগর হাওর এক্সপ্রেস। কসবায় রেললাইন উপড়ে ফেলার পাশাপাশি দুটি ট্রেনে হামলা ও অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। রেলস্টেশন ও ট্রেনে হামলা হয় নাটোর ও লালমনিরহাটের মহেন্দ্রনগরেও। এর আগে গত ফেব্রুয়ারিতেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে জামায়াত নেতাকর্মীরা একইভাবে দেশজুড়ে রেলপথ ও অবকাঠামো লক্ষ্য করে নাশকতা চালায়।

সকালে যশোরের রূপদিয়া স্টেশনের কাছে রেললাইন উপড়ে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের কর্মীরা। চাঁদপুরে রেললাইনে আগুন ধরিয়েছে অবরোধকারী। সিরাজগঞ্জে গভীর রাতে রেললাইন কেটে ফেলায় সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।  গভীর রাতে রেললাইন কেটে ফেলায় সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। এখনো সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। রাজেন্দ্রপুরে ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একারণে ময়মনসিংহ, জামালপুর রুটের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

দ্বিতীয় দিনের মতো চাঁদপুরে রেললাইনে নাশকতা চালিয়েছে অবরোধকারীরা। এর আগে গভীর রাতে চাঁদপুরের শাহরাস্তিতে রেললাইনের ক্লিপ খুলে লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় অবরোধকারীরা। ভোরে সেখানে লাইন মেরামত কাজ শেষ হয়। অবরোধে নাশকতায় জড়িত অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

এদিকে আগের রাতে গাজীপুরের রাজেন্দ্রপুরে লাইনচ্যুৎ অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সরানো গেলেও বগি উদ্ধার শেষ না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া  কমলাপুর থেকে সকালে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026