শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১২

পাকিস্তানের নতুন সেনাপ্রধান রাহেল শরিফ

পাকিস্তানের নতুন সেনাপ্রধান রাহেল শরিফ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাহেল শরিফ। পাকিস্তান সরকার সেনাপ্রধান নিয়োগের পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল রাশিদ মাহমুদকে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল রাহেল শরিফ জেনারেল আশফাক পারভেজ কায়ানির স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার থেকে জেনারেল কায়ানি অবসরে যাচ্ছেন। পাকিস্তানের শাসনকার্য পরিচালনায় সবসময়ই সেনাবাহিনীর হস্তক্ষেপ থাকে। ফলে সশস্ত্র বাহিনীর এই শীর্ষপদগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেশটির জঙ্গি সংগঠন তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে এই দুটি পদ ভীষণ গুরুত্বপূর্ণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026