শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬

দাবীর মুখে সিদ্ধান্ত বদলে শাবি কর্তৃপক্ষ: জাফর ইকবাল ও ইয়াসমিন হকের পদত্যাগ পত্র প্রত্যাহার

দাবীর মুখে সিদ্ধান্ত বদলে শাবি কর্তৃপক্ষ: জাফর ইকবাল ও ইয়াসমিন হকের পদত্যাগ পত্র প্রত্যাহার

শীর্ষবিন্দু নিউজ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছেন অধ্যাপক ডঃ মুহম্মদ জাফর ইকবাল ও ডঃ ইয়াসমীন হক। বিষয়টা যেভাবে ব্যাথিত করে তুলে ছিল শাবিপ্রবি শিক্ষার্থীদের ঠিক তেমনি উৎকন্ঠিত করে তুলে ছিল শাবিপ্রবি কতৃপক্ষকে। কিন্তু না সবার প্রিয় ডঃ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমীন হক থাকছেন যথারীতি। হাফ ছেড়ে বাচা গেল্। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা যায়, কর্তৃপক্ষ সমন্বিত পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানানোর পর পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমীন হক।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের পর উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া শিক্ষার্থীদের জানান, শাহজালাল ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত পদ্ধতিতেই হবে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। এর কিছুক্ষণ পর উপাচার্যের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমীন হক।

ভর্তি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় তারা ইস্তাফা দিলে হাজারখানেক শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য দুই শিক্ষককে অনুরোধ জানায়। উদ্যোগ নেয়া হয় শিক্ষক ও সরকারের উচ্চ পর্যায় থেকেও। বুধবার দুপুরে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর অধ্যাপক জাফর প্রশাসনিক ভবনের বাইরে অপেক্ষমাণ শিক্ষার্থীদের বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিল থেকে আমাদের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্যে অনুরোধ করা হয়েছে। দেশের সর্বোচ্চ মহল থেকেও আমাদের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে।

জনপ্রিয় লেখক জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। আর তার স্ত্রী ইয়াসমীন হক  বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স স্কুলের ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের প্রতিনিধিত্ব করে আসছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026