বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭

কুষ্টিয়ায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন এক বিএনপি নেতা

কুষ্টিয়ায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন এক বিএনপি নেতা

শীর্ষবিন্দু নিউজ: দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা। বুধবার বিকেল চারটার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি মনোনয়নপত্র উত্তোলন করেন।  হাবলু মোল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

সর্বদলীয় সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে দলটি ঘোষণা করেছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে তারা দেশজুড়ে বিক্ষোভ করছে। এর মধ্যে কুষ্টিয়ায় এই নেতা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তুললেন। এ ব্যাপারে হাবলু মোল্ল­া বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সম্পর্কে তাঁর নাতি ফিরোজ হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাচনে তিনি লড়বেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026