বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর গ্ৰেজুয়েটস এওয়ার্ড সম্পন্ন

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর গ্ৰেজুয়েটস এওয়ার্ড সম্পন্ন

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ৫ম গ্ৰেজুয়েটস এওয়ার্ড সিরিমনি গত ১৪ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন‍্যুতে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সভাপতি মহিব উদ্দিনের স্বাগত বক্তব্যে সেক্রেটারি দিলোয়ার হুসেন ও ট্রাস্টী পারভেজ শাহ এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ সংসদ সদস্য স্টীফেন টিম ও রূপা হক।

প্রেস্টিজিয়াস এ অনুষ্ঠান ছিল হাউজ ফুল, প্রায় ৩০০ লোকের প্রানবন্ত উপস্থিতি, মূহুর্মুহু হাততালি ও ড্রামের শব্দে সিরিমনী রূপ নেয় গর্বিত বাঙ্গালীর এক মিলন মেলায়। লন্ডন ছাড়া ও বিভিন্ন শহর থেকে বিবিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪৮ জন ব্রিটিশ-বাংলাদেশী যারা ব্রিটেনের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ২০২৩/২৪ সনে গ্ৰেজুয়েশন ও মাস্টার্স করেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

ব্রিটিশ বাংলাদেশী ছেলেমেয়েদের বিরল কৃতিত্বে কমিউনিটির এমন স্বীকৃতিতে আনন্দে অশ্রুসিক্ত হন অনেক অভিভাবক।

অনুষ্ঠানে নতুন ২৫ জন ট্রাস্ট্রি ও ৪২ জন সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রায় ৩৫ জন স্পনসরদের সম্মাননা ট্রফি প্রদান করে ভবিষ্যতে তাদের সাপোর্ট প্রত্যাশা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026