মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬

কমিউনিটি সার্ভিস ও মানবিক কাজের জন্য আজীবন সম্মাননা পেলেন মুহিবুর রহমান মুহিব

কমিউনিটি সার্ভিস ও মানবিক কাজের জন্য আজীবন সম্মাননা পেলেন মুহিবুর রহমান মুহিব

ব্রিটেন ও বাংলাদেশেসহ কমিউনিটি সার্ভিস, নান্দনিক ও মানবিক কাজের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় মুখ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব।

গত তিন দশকের বেশী সময় নানাভাবে কমিউনিটির মানুষের জন্য কাজ করছেন এই সংগঠক। কোভিড থেকে শুরু করে রমজান এবং বিভিন্ন সময় কমিউনিটির মানুষের জন্য নিরলসভাবে কাজ করায় এবার এশিয়ান কারি অ্যাওয়ার্ডস বার্ষিক গালা ডিনারে ফেডারেশন অফ এশিয়ান ক্যাটারার্স এর পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়েছে ১৭ নভেম্বর পশ্চিম লন্ডনের একটি অভিজাত হোটেল মে ফেয়ারে।

ব্রিটেন ও বাংলাদেশের  বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ন অবদান রাখছেন তিনি। এসব কাজের স্বীকৃতি স্বরুপ তাঁকে এই সম্মাননা দেয়া হয়েছে।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত, ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী ও সংঘটক মুহিবুর রহমান মুহিব এর এই অর্জন ও মর্যাদাপূর্ণ পুরস্কার উদযাপনের জন্য  জন্য বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়েছে।

তার বন্ধু বান্ধব সহ সমাজের বিভিন্ন সেক্টরের নেতাকর্মী উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব; সৈয়দ জগলুল পাশা, এশিয়ান কারি অ্যাওয়ার্ডস এর অন্যতম আয়োজক ইয়াওয়ার খান, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) প্রেসিডেন্ট অলি খান এমবিই, সাবেক প্রেসিডেন্ট এম আব্দুল মুনিম অবিই, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাবেক সেক্রেটারি মাহবুব রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর ট্রাস্টি রফিকুল হায়দার, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ সুটন, মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আক্তার আলী, আব্দুল অওদদ দীপক, মিজু চৌধুরী, আবুল হুসেন, বিশিষ্ট ক্যটারার আব্দুল করিম, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি মারুফ চৌধুরী, আহাদ চৌধুরী ও শরব আলী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের ফাইন্যান্স ডাইরেক্টর হেলাল খান, প্রবাসী কল্যাণ পরিষদের সাবেক প্রেসিডেন্ট আশিকুর রহমান, বাংলাদেশ সেন্টার এর সেক্রেটারি শহীদ রহমান, বিশিষ্ট কমিউনিটি নেতা হাবিবুর রহমান ময়না, আমেরিকা থেকে আগত মিসবা আহমদ, বাংলাদেশ সেন্টারের সিও মুস্তাফিজুর রহমান, ক্রয়ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ  কমিউনিটির বিবিন্ন নেতৃবৃন্দ।

এমন অসাধারণ মুহুর্তে সবার কাছ থেকে অভিনন্দিত হয়েছেন মুহিবুর রহমান মুহিব। এক প্রতিক্রিয়ায় এই সম্মাননা পর মুহিবুর রহমান মুহিব জানান, এই সম্মাননা পাওয়ার পর দায়িত্ব বেড়ে গিয়েছে। ভবিষ্যতে আরো মানবিক কাজ করুতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এই সম্মাননা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026