শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০

আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি টিউলিপ

আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি টিউলিপ

দীর্ঘসময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

তিনি সেদেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এবার আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।

খবরে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের মালিকানাধীন একটি বাড়ির এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট না থাকায় আইন ভঙ্গ হয়েছে। ফলে ন্যূনতম ১০ হাজার পাউন্ড জরিমানার মুখে পড়তে পারেন তিনি।

প্রতিবেদন বলছে, চলতি বছরের শুরুতেও একটি তদন্তের মুখোমুখি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

তবে আদালত তার ব্যাখ্যাও গ্রহণ করেছিল, এটি একটি ‘প্রশাসনিক ত্রুটি’ ছিল। তবে এবার বাড়ির এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট (ইপিসি) নিয়ে জটিলতায় পড়েছেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026