মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪

ইতালির পার্লামেন্ট থেকে বহিষ্কার হলেন বেরলুসকোনি

ইতালির পার্লামেন্ট থেকে বহিষ্কার হলেন বেরলুসকোনি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে দেশটির পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। কর জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গতকাল বুধবার এ পদক্ষেপ নেয় সিনেট। ঘটনার পর রোমে সমর্থকদের উদ্দেশে বেরলুসকোনি বলেন, গণতন্ত্রের জন্য এ এক শোকাবহ দিন। পার্লামেন্টের বাইরে থেকে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল এ বিষয়ে সিনেটে ভোটাভুটি হয়। বেরলুসকোনিকে পার্লামেন্ট থেকে বহিষ্কারের পক্ষে ভোট দেয় সিনেট। সিনেটের এই পদক্ষেপ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

সিনেটের সিদ্ধান্তে বেরলুসকোনির ২০ বছরের রাজনৈতিক জীবন বড় ধরনের ধাক্কা খেল। এতে আগামী ছয় বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচনে লড়তে পারবেন না তিনি। তা ছাড়া তাঁর বিরুদ্ধে থাকা অন্য মামলায় যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন বিতর্কিত এই নেতা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026