শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১

ভারতীয় রাষ্ট্রপতির ভবনে এলআরবি

ভারতীয় রাষ্ট্রপতির ভবনে এলআরবি

প্রথমবারের মতো ভারতের রাষ্ট্রপতি ভবনে একটি সংগীতানুষ্ঠানে গান গাইবে আইয়ুব বাচ্চুর গানের দল এলআরবি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে পাকিস্তান ও ভারতের দুটি গানের দলের সঙ্গে এলআরবিও ২০ মিনিটের একটি পরিবেশনায় অংশ নেবে বলে ঢাকায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতে প্রেসিডেন্ট হাউসে প্রতিবছরই সেদেশের বিখ্যাত সব ধ্রুপদী গানের শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান হয়ে থাকে। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমকে (ইন্ডিয়ান এক্সপ্রেস) বাচ্চু বলেন, প্রেসিডেন্ট ভবনে গান গাওয়ার সুযোগ পাওয়া তার দলের জন্য সত্যিই একটি সম্মান ও গৌরবের বিষয়।

ভারতীয় দূতাবাস জানায়, ভারত সরকারের আমন্ত্রণে শিল্পী আইয়ুব বাচ্চুর নেতৃত্বে একটি দল এখন ওই দেশ সফরে আছে। তারা ২৬ থেকে ৩০ নভেম্বরব্যাপী সাউথ এশিয়ান ব্যান্ড ফেস্টিভ্যাল-২০১৩ তে অংশ নিয়েছেন। সংগীত উৎসবে অংশ নেওয়া দলের মধ্যে অল্প কয়েকটি দল প্রেসিডেন্ট ভবনে পরিবেশনার সুযোগ পাচ্ছে।

দেশের সংগীতজগতে এলআরবির খ্যাতি অনন্য। রক শিল্পী আইয়ুব বাচ্চু ১৯৯১ সালে ওই দল গঠন করেন। তিনিই এলআরবির মূল ভোকালিস্ট এবং গিটারিস্ট হিসেবে আছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026