মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১

ইংল্যান্ডে বিশাল সিঙ্কহোলে আতংকিত বাসিন্দাদের বাড়ি খালি করার নির্দেশ

ইংল্যান্ডে বিশাল সিঙ্কহোলে আতংকিত বাসিন্দাদের বাড়ি খালি করার নির্দেশ

যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের সারি কাউন্টির গডস্টোন গ্রামে বিশাল আকারের একটি সিঙ্কহোল দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এতে অন্তত একটি বাড়ির বাগান ধসে পড়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে প্রায় ৩০টি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। সোমবার সিঙ্কহোলটি প্রথম দেখা যায় এবং মঙ্গলবার পর্যন্ত এটি ২০ মিটার পর্যন্ত বিস্তৃত হয়।

স্থানীয় প্রশাসন এটিকে বড় ধরনের বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যেসব বাড়ি খালি করা হয়েছে, সেগুলো প্রায় তিন বছর আগে নির্মিত হয়েছিল। এগুলো একটি পরিত্যক্ত বালিখনির জায়গায় গড়ে তোলা হয়েছিল।

সেখানকার বাসিন্দা নুশ মিরি বলেন, আমরা হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ পাই। দরজা খোলার সঙ্গে সঙ্গে মনে হলো যেন আমি কোনও জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছি, কারণ সিঙ্কহোলটি একেবারে আমাদের দরজার সামনে ছিল।

আরেক বাসিন্দা রেজ মিরা জানান, তার বাগানটি সিঙ্কহোলে পড়ে গেছে। তিনি বলেন, এটি ধসে পড়েছে, দেয়ালও যে কোনও মুহূর্তে ভেঙে পড়বে। আমরা আতঙ্কিত।

সারি কাউন্টি কাউন্সিল (এসসিসি) জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় রেজিলিয়েন্স ফোরাম পরিস্থিতি দ্রুত ও নিরাপদে সমাধানের জন্য নিয়মিত বৈঠক করছে।

এদিকে, মঙ্গলবার ভোরে গডস্টোন হাই স্ট্রিট এলাকায় পানির পাইপ ফেটে যায়। পানি সরবরাহকারী সংস্থা এসইএস ওয়াটার বুধবার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026