রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১২

সিলেট শেরপুর সেতু ১০ ঘন্টা বন্ধ থাকবে

সিলেট শেরপুর সেতু ১০ ঘন্টা বন্ধ থাকবে

সিলেটের কুশিয়ারা নদীর উপর অবস্থিত শেরপুর সেতু ১০ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে। বন্ধ থাকা অবস্থায় সেতুটিতে চলবে সংস্কার কাজ। সেতু বন্ধ থাকায় জনসাধারণ এবং যানবাহনের জন্য যাতায়াতের বিকল্প সড়ক ব্যবহার করতে আহবান জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সওজ’র সিলেট-ঢাকা করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প পরিচালকের কার্যালয়।

এদিকে সওজ জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১টা থেকে পরের দিন ১ মার্চ (শনিবার) সকাল ৯টা অবধি পর্যন্ত সিলেটের শেরপুর সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।

প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত সিলেট কুশিয়ারা নদীর উপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত করার কারণে সেতুর উপর সকল ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সেতুটি বন্ধ থাকা অবস্থায় সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর(বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে। এই রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026