বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫

বিশ্ব কবি মঞ্চ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিশ্ব কবি মঞ্চ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যুক্তরাজ্যে বিশ্ব কবি মঞ্চ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

গত সোমবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আবুল কালাম আজাদ ছোটন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফছা ইসলাম ও প্রচার সম্পাদক ফখরুল আম্বিয়া।

কবি আবুল কালাম আজাদ ছোটনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ, ভাষার জন্য জীবন দান করা সালাম বরকত রফিক জব্বার শফিউর সহ নাম না জানা শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বাংলা ভাষার মর্যাদা, ভাষা আন্দোলনের গুরুত্ব এবং কবিতার মাধ্যমে ভাষার প্রতি ভালোবাসা তুলে ধরা হয়।

অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলএর সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক ডেপুটি  মেয়র সাহেদ আলী, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মহিবুর রহমান মুহিব, সম্মিলিত ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি লেখক গবেষক ফারুক ও আহমেদ রুহুল আমিন। বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল ভাষার অধিকার রক্ষার দিন নয়, এটি সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন স্নিগ্ধা কামাল, মোঃ ফয়জুল ইসলাম, বাদল রহমান, ধামানজয় পাল, শাহ সোহেল, একেএম আব্দুল্লাহ, মুজিবুল হক মনি, স্নিগ্ধা মিষ্টি, সালমা বেগম, ফাতেমা রেবেয়া আলম, আমিনা আক্তার সুরভী, নাজমা কুদ্দুস।

সংগীত পরিবেশন করেন কাজী কল্পনা, সায়েদা তামান্না, ইকবাল আহমদ, শুকুর আহমদ, মজিবুল হক মনি, সোহেল আহমদ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026