শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫

ঢাকায় তিনতলা নির্মাণাধীন ভবন ধস

ঢাকায় তিনতলা নির্মাণাধীন ভবন ধস

শীর্ষবিন্দু নিউজ: পুরান ঢাকায় নির্মাণাধীন তিনতলা একটি ভবন ধসে পড়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে রঘুদাস লেনে ভবনটি ধসে পড়ে বলে পুলিশ জানায়। তবে এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে তাদের একটি দল ঘটনা্স্থলে যায়। তবে তারা কাউকে আহত অবস্থায় পাননি। মালিকপক্ষের কেউও ঘটনাস্থলে ছিলেন না। ভবন ধসের কারণ জানা না গেলেও এলাকাবাসী বলছে, ঠিকমতো পাইলিং না করেই কিছুদিন আগে ভবনের কাঠামো দাঁড় করানো হয়। ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদন নেয়া হয়েছিল কি-তা, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ভবনটির নির্মাণ কাজ চলছিল। সকাল ১০টায় হঠাৎ এর কাঠামো ধসে পড়ে। তবে সে সময় সেখানে কেউ ছিলেন না। মো. তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ওই ভবনের মালিক। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026