রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১১

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশ -১৮ দল সংঘর্ষ: কয়েকজন গুলিবিদ্ধ

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশ -১৮ দল সংঘর্ষ: কয়েকজন গুলিবিদ্ধ

শীর্ষবিন্দু নিউজ: দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ১৮ দল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা হুমাযূন রশীদ স্কয়ারে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশকে লক্ষ করে জোটের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশের সাথে সংঘর্ষ বাধে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এসময় ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় বেশ কয়েক জন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশের গুলিতে দক্ষিণ সুরমা উপজেলা ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।সংঘর্ষস্থল থেকে সিলেট জেলা ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরী জানান, ছাত্রদল মিছিল যাওয়ার পর পুলিশ গুলি শুরু করে। গুলিতে দক্ষিণ সুরমা বিএনপি সেক্রেটারি তাজুল ইসলাম জেলা ছাত্র মির্জা রামিমসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হচ্চে।বর্তমানে আতষ্ক বিরাজ করছে। রায়াট কার এর সাইরেন ও বিজিবি সহ আইনশৃংঙ্খলার বাহিনীর টহল দক্ষিণ সুরমাকে উত্তপ্ত করে তুলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026