শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৪

শনিবার

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘শনিবার’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।

শনিবার: আরবিতে শনিবারকে বলা হয় ইয়াউমুস সাবত।

সকল দিনই আল্লাহর দিন, এবং সেগুলি ইবাদত ও সৎকর্মে ব্যয় করা উচিত। তবে, এক দিন থেকে অন্য দিন পর্যন্ত কিছু পরিমাণে সওয়াব ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, শুক্রবার এমন একটি দিন যেখানে সওয়াব বৃদ্ধি করা হয়। কিন্তু এর অর্থ এই নয় যে শনিবার বা মঙ্গলবার [অথবা অন্য কোনও দিন] খারাপ দিন ।

হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) আমার হাত ধরে রয়েছিলেন, এমতাবস্থায় তিনি বলেনঃ “আল্লাহ তা’আলা শনিবারে সৃষ্টি করেন যমীন, পবিত্র কোরআনে শনিবারের কথা উল্লেখ আছে।

মহান আল্লাহ বলেন, ‘তোমরা জান তোমাদের মধ্য থেকে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। ফলে আমি তাদের বলেছি তোমরা হীন বানর বনে যাও।’ (সুরা বাকারা, আয়াত: ৬৫)

তেমনি হাদিসে এই নাম উল্লেখ আছে। আবদুল্লাহ ইবনে বুসর (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, তোমাদের ওপর নির্ধারিত ফরজ রোজা ছাড়া শনিবার দিন রোজা রেখো না…।’ (ইবনে মাজা, হাদিস: ১৭২৬)

শনিবারের অধিবাসী (আরবি: أَصْحَابَ السَّبْت) ছিল বনু ইসরাঈলের একটি দল, যাদেরকে কুরআন অনুসারে, আল্লাহর অবাধ্যতা এবং শনিবারে মাছ ধরার কারণে ঐশ্বরিক শাস্তি দেওয়া হয়েছিল।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026