বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯

শিশুরা কি কম ঘুমালে বেশি খায়?

শিশুরা কি কম ঘুমালে বেশি খায়?

আব্দুল কাইয়ুম |

সাধারণ অভিজ্ঞতা থেকেই আমরা জানি যে শিশুদের সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম দরকার। কিন্তু সম্প্রতি এক গবেষণায় শিশুদের ঘুমের আরেকটি প্রয়োজনীয়তা জানা গেছে। দেখা গেছে, শিশুদের পর্যাপ্ত ঘুম না হলে তাদের বেশি মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর বেশি ঘুমালে শরীর ঠিক থাকে।

একদল গবেষক ৮ থেকে ১১ বছর বয়সী ৩৭টি শিশুকে দুই ভাগে ভাগ করে তাদের প্রথম সপ্তাহে প্রতিদিন দেড় ঘণ্টা বেশি ঘুম, আবার পরের সপ্তাহে প্রতিদিন দেড় ঘণ্টা করে কম ঘুমানোর ব্যবস্থা করেন। তাদের ঘুমের সময় নিরূপণ করা হয় ইলেকট্রনিক পদ্ধতিতে এবং প্রতিদিন খাবারের পরিমাণ লিপিবদ্ধ করা হয়। তাদের রক্তে লেপটিনের পরিমাণও বের করা হয়। লেপটিন খিদে নিয়ন্ত্রণ করা হরমোন, এর পরিমাণ বেশি হলে শরীরের মেদ বাড়ে।

পরীক্ষায় দেখা গেছে, সপ্তাহে বেশি ঘুমানো শিশুদের রক্তে লেপটিনের মাত্রা কমে যায়, তখন তারা পরিমিত খায় এবং শরীরেও অতিরিক্ত মেদ জমে না। কিন্তু কম ঘুমালে শিশুরা বেশি বেশি খায় এবং তাদের ওজন অতিরিক্ত বেড়ে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026