মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪

ব্যারিষ্টার নোরা শরীফ আর নেই

ব্যারিষ্টার নোরা শরীফ আর নেই

শীর্ষবিন্দু নিউজ: চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখা ব্যারিষ্টার নোরা শরীফ। শুক্রবার লন্ডন সময় রাত ১১ টায় তিনি নিজ বাড়ীতে তার মৃত্যু হয়। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

মৃতু্কালে নোরা শরীফ স্বামী ও দুই কন্যা রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। নোরা শরীফ যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্ত্রী। মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে বাংলাদেশ সরকার তাঁকে ‘বিদেশী বন্ধু সম্মাননা’য় ভূষিত করে।

তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছাড়াও ব্রিটেনে বাঙালি কমিউনিটির কল্যাণে সক্রিয় ছিলেন। শিক্ষাজীবনে পরিচয় সূত্রে প্রবাসে সুলতান মাহমুদ শরীফের সঙ্গে নোরা শরীফের বিয়ে হয়। বাংলাদেশের নানা আন্দোলনে, ব্রিটেনে বাঙালি কমিউনিটির বিভিন্ন ইস্যুতে এই বিদেশিনী ছিলেন অগ্রভাগে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026