মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১

স্বরাষ্ট্রমন্ত্রণালয় দিতে রাজি শেখ হাসিনা

স্বরাষ্ট্রমন্ত্রণালয় দিতে রাজি শেখ হাসিনা

শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি মানুষ পুড়িয়ে মারছে। যারা মানুষ পুড়িয়ে মারে, তাঁদের কোনো মানবিকতা নেই। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তারা বাসের ভেতর আগুন দিয়ে মানুষ হত্যা করছে, যাত্রীসহ সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে মানুষ মারছে। এমনকি তারা হেফাজত ও জামায়াতকে সঙ্গে নিয়ে কোরআন শরিফও পুড়িয়েছে। তারা ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। আসলে উনি নির্বাচন চান না। আমরা জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করি, জনগণের গণতন্ত্রায়নে বিশ্বাস করি। আর বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন। সমাবেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়া যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব চান তা আমি দিতে রাজি আছি। তবুও নির্বাচনে আসেন। আগেই বলেছি যতগুলো মন্ত্রণালয় চান দিতে রাজি আছি। এখনো বলছি নাশকতা পরিহার করে নির্বাচনে আসেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026