মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩০

আর রহমান এডুকেশন ট্রাস্টের ৩৮তম ডিপ টিউবওয়েল এর উদ্বোধন

আর রহমান এডুকেশন ট্রাস্টের ৩৮তম ডিপ টিউবওয়েল এর উদ্বোধন

মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ- বিদেশব্যাপী পরিচালিত  মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “আর রহমান এডুকেশন ট্রাস্ট” এর ২০২৫ সালের ৩৮তম ডিপ টিউবওয়েল এর উদ্বোধন গত ২৮ জুন সুনামগঞ্জ জেলাস্থ  ছাতক উপজেলায় অনুষ্ঠিত হয়।

এবারের প্রজেক্ট প্লেস ছিল বরাটুকার দক্ষিণ কুরশি জালাল উদ্দীন সাহেবের বাড়ি। এই প্রজেক্টটির কো-অর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম।  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আর রহমান এডুকেশন ট্রাস্টের সদস্য ইমদাদুল হক যুবায়ের।

মোনাজাত পরিবেশন করেন স্থানীয় ইমাম হযরত মাওলানা শামসুল আলম। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন-জালাল উদ্দিন, আনা মিয়া, ফয়সল আহমদ, তাজ উদ্দিন ও মনির মিয়া প্রমুখ। প্রজেক্টই বাস্তবায়নে স্পন্সর করেছেন ইউকের লুটন প্রবাসী মরহুমা হাজিয়া শৈরুন নেছা খাতুন এর পরিবার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026