শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৮

গাজা সংঘাতের কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোরতা

গাজা সংঘাতের কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোরতা

গাজা সংঘাত বন্ধ করতে না পারলে ইসরায়েলের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৮ জুলাই) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দেশটির পার্লামেন্টের হাউজ অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে বলেন, গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতি হলে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে।

লেবার পার্টির এমপি অ্যালেক্স ব্যালিঞ্জার প্রশ্ন করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে কি সরকার ইসরায়েলের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেবে?

উত্তরে ল্যামি বলেন, হ্যাঁ, আমরা নেব।

এর আগে গত মাসে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ে একযোগে ইসরায়েলের চরমপন্থী দুই মন্ত্রী—ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। তাদের বিরুদ্ধে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। নিষেধাজ্ঞার আওতায় তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়।

এদিকে ব্রিটেনের ভেতরে লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তবে ডেভিড ল্যামি এখনই নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে রাজি হননি।

তিনি বলেন, শুধু লোক দেখানো সময়সীমা দেওয়ার কোনো মানে নেই। যুদ্ধবিরতির আলোচনা অত্যন্ত স্পর্শকাতর। তাই স্বীকৃতির সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে, যাতে প্রকৃত পরিবর্তন আসে।

ল্যামি আরও বলেন, যদিও আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ের মতো দেশগুলো ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তবুও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারি অব্যাহত রয়েছে। তাই স্বীকৃতি দিলেই শান্তি আসবে—এমনটা ভাবা উচিত নয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026