বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৬

বিয়ের ইঙ্গিত দিলেন বলিউডের ভাইজান

বিয়ের ইঙ্গিত দিলেন বলিউডের ভাইজান

বলিউডের ‘এলিজিবল ব্যাচেলর’ বলা হয় সুপারস্টার সালমান খানকে। বয়স ৫৯, কিন্তু তাতে কী? পর্দায় তার জাদু আজও বহু অষ্টাদশীর মনে ঝড় তোলে।

অনেকেই আশা ছেড়ে দিয়েছেন। তা সত্ত্বেও কেউ কেউ এখনও জানতে চান, কবে বিয়ে করবেন সালমান? এর মাঝেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন অভিনেতা।

বুধবার এক পোস্টে বিয়ের ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। সালমানের এই পোস্টের পরই তার অনুরাগীরা রীতিমতো চমকে গিয়েছেন।

বুধবার সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। দিনটিতে বোনের স্বামীকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি পর্দার টাইগার। এ জন্য বেছে নিয়েছেন এমন এক ছবি যেখানে বোন অলভিরা খানের কাঁধে মাথা রেখে অতুল নিশ্চিন্তে ঘুমোচ্ছেন।

বোন ও ভগ্নিপতির  আদুরে ছবি পোস্ট করে সালমান লিখেছেন, শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেক  ভালোবাসা।

সঙ্গে ভাইজান আরও লিখেছেন, আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব। ব্যস সালমানের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে গুঞ্জন।

ভগ্নিপতির মতো হতে চান শুনেই নেটিজেনদের মধ্যে ফিসফাস চলছে। চিরাচরিত রসিকতার ভঙ্গিমাতেই এই কথা বলেছেন কি সালমান? নাকি  ভগ্নিপতিকে  জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের বিয়ের বার্তাও ছড়িয়ে দিয়েছেন ?

এমন প্রশ্ন মাথায় উঁকি দিয়েছে অনেকের। যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে সালমান বলেছিলেন এখন সামান্য কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। ধুমধাম করে বিয়ে করে কিছুদিনের মাথাতেই বিয়ে ভেঙে যাচ্ছে।

তারপর তাকে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে সঙ্গে সম্পত্তির অর্ধেকও। এখন জীবনের এতটা পথ পেরিয়ে এসে বিয়ে করে এগুলো সামলানো আমার পক্ষে সম্ভব নয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026